image

ভারত-বাংলাদেশ চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘গেইট লক’ কর্মসূচি

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘গেইট লক’ কর্মসূচি পালন করেছে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ নামের একটি সংগঠন।

মঙ্গলবার দুপুর ১টা থেকে আধাঘণ্টার এই কর্মসূচি চলে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের শাহবাগ জোনের পেট্রল ইন্সপেক্টর বুলবুল আহমেদ।

কর্মসূচির সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে কিছু সময়ের জন্য ফিলিস্তিনি রাষ্ট্রদূতের গাড়ি বাধার মুখে পড়ে। তবে পুলিশ অনুরোধ করলে আন্দোলনকারীরা সরে দাঁড়ায়, ফলে রাষ্ট্রদূত নিরাপদে মন্ত্রণালয়ে প্রবেশ করতে সক্ষম হন।

সংগঠনের সদস্য আলামিন বলেন, “শেখ মুজিব এবং শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে করা সব চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি আমরা। কয়েকদিন ধরেই এ দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই আমরা ‘গেইট লক’ কর্মসূচি পালন করেছি।”

এর আগে, সংগঠনটি সরকারকে স্মারকলিপি প্রদান করলেও তাদের দাবির ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ করেন আলামিন।

বুধবারও একই কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইট ছাড়েন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বুলবুল আহমেদ।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি