image

সংস্কার কমিশনের সুপারিশ চাপিয়ে দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব কাউকে চাপিয়ে দেওয়ার জন্য নয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা কেবল সুপারিশগুলো নিয়ে এসেছি, সাচিবিক কাজগুলো আপনাদের জন্য করে দিয়েছি। এটা আমার কাজ নয়, এটা আপনাদের কাজ, কারণ আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন।”

শনিবার বিকাল ৩টায় ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর তার প্রেস অফিস সাংবাদিকদের ভিডিও সরবরাহ করে।

বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, “আজকের এই বহুল প্রতীক্ষিত বৈঠকে একত্রিত হওয়ায় আমি আনন্দিত। বহুদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, দিন গুনছিলাম কবে আমরা বসবো। আমাদের প্রতিজ্ঞা হলো, ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি যেন অসম্মান না হয়। তাদের আত্মত্যাগের কারণ যেন পরবর্তী প্রজন্ম মনে রাখে।”

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি