image

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

চার দিনের সরকারি সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।

বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে বিদায়ী আলাপ সারেন।

বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। এরপর ঐকমত্য কমিশন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সন্ধ্যায় ইফতার ও নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে ঢাকায় তার কর্মসূচি শেষ করেন।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি