শিক্ষায় ‘সংকট’ কাটাতে সংস্কার ও সুশাসন প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট

শিক্ষায় ‘সংকট’ কাটাতে সংস্কার ও সুশাসন প্রয়োজন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) বলেছেন, বিগত সরকার ‘হাজার হাজার’ কোটি টাকা লুটপাটসহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে সরকার।

তিনি বুধবার রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলোর সাজা নিশ্চিত করতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তৈরি করতে হবে বিজ্ঞানভিত্তিক শিক্ষা।

অতীতে পোশাকের কারণে অনেককে ‘জঙ্গি সাজানো’ হয়েছিল মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘যারা এ কাজে জড়িত ছিল, তাদেরকে

বিচারের আওতায় আনতে হবে। যেকোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। সব সম্প্রদায়ের মানুষের প্রতিই সংবেদনশীল হতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি