image

ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

রোজার ঈদ উপলক্ষে ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয় বলে জানান কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। প্রথম দিনে ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে, আর পর্যায়ক্রমে ৪ থেকে ৯ এপ্রিলের টিকিট ২৫ থেকে ৩০ মার্চের মধ্যে বিক্রি করা হবে।

এবারের ঈদে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে রেলওয়ে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরব-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে চালু হচ্ছে একাধিক ঈদ স্পেশাল ট্রেন।

এছাড়া যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ট্রেনে ৪৪টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্টেশন ম্যানেজার আরও জানান, ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলবে না, তবে পরদিন থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হবে

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি