হান্নানের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

সংবাদ অনলাইন রিপোর্ট

এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের ওপর নোয়াখালীর হাতিয়ায় ‘হামলার’ প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান। এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, ‘আবদুল হান্নান মাসউদ ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।’

এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

সম্প্রতি