গরমের তীব্রতার মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকার জনজীবনে স্বস্তি ফিরেছে। বুধবার, ১৬ এপ্রিল দুপুর আড়াইটার পর থেকে মেঘে আচ্ছন্ন হয়ে যায় ঢাকার আকাশ। শুরু হয় ঝড়ো হাওয়া। দমকা বাতাসে সঙ্গে সঙ্গে শুরু হয় ছিটেফোঁটা বৃষ্টি। বিকেল ৩টার পর ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি পড়া অব্যাহত ছিল। বৃষ্টির ফলে গরম কিছুটা কমলেও বিভিন্ন সড়কে যানজটের কারণে ভোগান্তিতেও পড়তে হয় কর্মব্যস্ত মানুষদের।
রাজধানীতে দাপ্তরিক কাজে আসা রহমান সংবাদকে বলেন, ‘বৃষ্টি হয়ে ভালোই হলো, নাহলে আরও ঘামতে হইতো, আরও কষ্ট হতো।’
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, ‘সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার হবে- এমনই
চলবে। কখনও বেশি, কখনও কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।’
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা
আন্তর্জাতিক: ইরানে ইসরায়েল-মার্কিন হামলায় বড় ক্ষতির মুখে চীন
আন্তর্জাতিক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আয়ারল্যান্ড
আন্তর্জাতিক: ইরানে হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কী কী লাভ
আন্তর্জাতিক: ইরানের হামলার মুখে কঠিন সমীকরণে উপসাগরীয় দেশগুলো
আন্তর্জাতিক: নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা