image

পোপের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে রোম ছেড়েছেন অধ্যাপক ইউনূস

সংবাদ অনলাইন রিপোর্ট

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অধ্যাপক ইউনূস ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।

গতকাল শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

‘জাতীয়’ : আরও খবর

» জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: আপনার টিভি কি চোখের জন্য নিরাপদ