image

সেপ্টেম্বরে ঢাকায় আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে ক্যাথলিক চার্চ

সংবাদ অনলাইন রিপোর্ট

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ।

ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড রোমের একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান।

ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা কার্ডিনাল কুভাকাড জানান, এই সংলাপে বিভিন্ন ধর্মের নেতাদের একত্র করা হবে।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ধর্মীয় সম্প্রতির ঐতিহ্য এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারও তুলে ধরেন।

এ সময় সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি