image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

উপদেষ্টা পরিষদে জুয়া প্রতিরোধসহ ৮ অধ্যাদেশ অনুমোদন

সংবাদ অনলাইন রিপোর্ট

আইন (রোহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারি অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারি কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এছাড়া তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এর খসড়াও উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন পেয়েছে।

বৈঠকে আরও অনুমোদন দেয়া হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির খসড়া, বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (বিজিইপিএ) স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬।

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন আগামী ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

প্রেস সচিব শফিকুল আলম জানান, মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) নীতি, ২০২৬-এর খসড়া আরও পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

সম্প্রতি