image

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার বাতাস লাগাতার দূষণে শীর্ষে অবস্থান করছে। আজও এর ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বলছে, পুরো বিশ্বে বায়ুদূষণে আজ শহরটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জানা গেছে, আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ২০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিলো ২২৭। এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এমনটাই বলছে সংস্থাটি।

এদিকে, এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল মিশরের রাজধানী কায়রো। শহরটির স্কোর ২৫২। আর ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাত্তার শহর। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, করাচি এবং কলকাতা।

প্রসঙ্গত, এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি