image

পররাষ্ট্র উপদেষ্টার বলেছেন,আমার মনে হয় এবার ভোট বেশী পড়বে

কুটনৈতিক বার্তা পরিবেশক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিনি মনে করেন ১২ ফেব্রূয়ারিতে ভোট বেশী পড়বে। এর সংখ্যা হতে পারে ৫৫ শতাংশ।

আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিপ্লোমেটিক করেসপনডেন্ন্ট এসোসিয়য়েশণ (ডিকাব)আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমার মনে হয়।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন।

হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি