জাতীয় মিডিয়া কমিশন ও ব্রডকাস্টিং কমিশন সংক্রান্ত সাম্প্রতিক দুটি খসড়া অধ্যাদেশ নিয়ে ”তীব্র প্রতিক্রিয়া ও গভীর উদ্বেগ” প্রকাশ করেছে দেশের শীর্ষ সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।
রবিবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই খসড়াগুলো প্রণয়নের প্রক্রিয়া এবং সময় নির্বাচন অত্যন্ত বিতর্কিত ও অনভিপ্রেত। বিশেষ করে জাতীয় নির্বাচন যখন একেবারেই কাছে, তখন গণমাধ্যমের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে এমন দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তড়িঘড়ি করে আনাকে সম্পূর্ণ অযৌক্তিক।
সংগঠনটির মতে, সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাদার সাংবাদিকতার মান রক্ষার পরিবর্তে এই খসড়া আইনগুলোর কাঠামোতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে, যা মুক্ত গণমাধ্যমের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সম্পাদক পরিষদের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণমাধ্যমের ভবিষ্যৎ এবং সম্প্রচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি স্পর্শকাতর বিষয়ে কোনো প্রকার গভীর আলোচনা ছাড়াই খসড়া প্রস্তুত করা হয়েছে। অত্যন্ত সীমিত সময়ের মধ্যে মতামত নিয়ে দ্রুত আইন প্রণয়ন শেষ করার এই প্রচেষ্টা গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক চর্চার পরিপন্থী।
পরিষদের সভাপতি নূরুল কবির এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এই বার্তায় পরিষ্কার জানানো হয়েছে, এ ধরনের গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের দায়িত্ব কেবল একটি নির্বাচিত সংসদেরই থাকা উচিত। সেখানে সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিস্তৃত ও অর্থবহ আলোচনার মাধ্যমেই কেবল এমন সিদ্ধান্ত গ্রহণ করা।
বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, স্বচ্ছ ও দায়িত্বশীল প্রক্রিয়া বাদ দিয়ে হঠাৎ করে কোনো আইন চাপিয়ে দেওয়া হলে তা দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।
সম্পাদক পরিষদ মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা যেখানে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত, সেখানে এমন নিয়ন্ত্রণমূলক অধ্যাদেশ কেবল সাংবাদিকতার পথকেই কঠিন করবে।
সংগঠনটি দ্রুতই এই খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করার প্রক্রিয়া স্থগিত করার এবং পরবর্তী নির্বাচিত সংসদ গঠনের পর নতুন করে আলাপ-আলোচনা শুরু করার দাবি জানিয়েছে।
অর্থ-বাণিজ্য: দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেয়ার বিষয়ে সতর্ক করেছে আইএমএফ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
বিজ্ঞান ও প্রযুক্তি: রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি উন্মোচিত
সারাদেশ: শ্রীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ, জরিমানা