জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

সংবাদ অনলাইন রিপোর্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাক করা হয়েছে। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) তিনি নিজে তার ফেইসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা পোস্টে লিখেছেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দেখা যায়, উপদেষ্টার এই পোস্টে ৯৭১টি রিঅ্যাকশন (লাইক, স্যাড, লাভ) পড়েছে। পোস্টে কমেন্ট করেছেন ৫২ জন। ৫৭ জন ফেইসবুক ব্যবহারকারী উপদেষ্টার এই পোস্টটি শেয়ার করেছেন।

এর তিন ঘণ্টা আগে মুহাম্মদ ফাওজুল কবির খান এই পোস্ট করেন। পোস্টে তুষার আবদুল্লাহ নামের একজন কমেন্টে লিখেছেন, ‘স্যার আপনি নাকি আইডিইবি’র ওপর চাপ প্রয়োগ করছেন যে, বিএসসি ডিগ্রিধারীদের জন্য ৩৩ শতাংশ কোটা ছেড়ে দিতে! এটা আপনি বলেছেন, নাকি নাম্বার হ্যাক হওয়ার পর এরকমটা শোনা যাচ্ছে?’

এর নিচেই মোহাম্মদ হৃদয় নামের একজন লিখেছেন, ‘এটা বিএসসি ইঞ্জিনিয়ারদের কাজ।’

মোহাম্মদ ওয়হিদ হোসাইন নামের আরেকজন ফেইসবুক ব্যবহারকারী জ্বালানি উপদেষ্টার এই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘টাকা চাইলেন, তাও আবার বানান ভুল (সন্ধ্যাই!) কী একটা অবস্থা, স্যার।’

মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

‘জাতীয়’ : আরও খবর

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি