image

ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র শবে বরাত

সংবাদ অনলাইন রিপোর্ট

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র রজনী শবে বরাত। সারারাত নফল নামাজ, কোরআন তলিাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতরে মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কাটিয়েছে এই রাতটি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতটি ছিলো পবিত্র এই রজনী। মসজিগুলোতে রাত বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। এ রাতে মৃতদের রুহের মাগফেরাত কামনায় রাজধানীর কবরস্থানগুলোতেও যাচ্ছেন অনেকে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান তারা।

এদিন, সন্ধ্যার পরই বায়তুল মোকারম জাতীয় মসজিদে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এশার আজানের পর পাড়া মহল্লার মসজিদগুলোতে মুসল্লিরা আসতে থাকেন। এশার নামাজের জামাতে মসজিদগুলো প্রায় মুসল্লিতে ভরে যায়।

এরপর শবে বরাতের রাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে ইমাম-খতিবরা মসজিদগুলোতে বয়ান করতে থাকেন। বয়ানের পর মোনাজাতের মাধ্যমে শেষ করেন আনুষ্ঠানিকতা। এরপর মুসল্লিরা নিজেদের মতো করে ইবাদতে মশগুল হচ্ছেন। মসজিদগুলোও সারারাত খোলা ছিলো।

এদিকে, বায়তুল মোকারম ছাড়াও ঢাকাসহ বিভিন্ন এলাকায় শবে বরাত উপলক্ষে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি