বিশ্ব ক্যানসার দিবস আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)। প্রতিবছর এদিনে সারাবিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ইউনাইটেড বাই ইউনিক’।
মূলত প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের সেবায় মানুষকে উৎসাহিত করতেই বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালন করা হয়।
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে দেশে ক্যানসারের প্রকোপ মোকাবিলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনেই ‘সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ’ পাস করার জোর আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
সংগঠনটি জানায়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, দেশে ক্যানসার আক্রান্তদের প্রায় ৪৬ শতাংশই তামাক ব্যবহারের কারণে এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, ২০০০ সালে প্যারিসে ক্যানসার বিরোধী বিশ্ব সম্মেলনের মাধ্যমে এই দিবসটি পালনের সূচনা হয়। বর্তমানে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল’ (ইউআইসিসি)-এর নেতৃত্বে ১৭০টিরও বেশি দেশে এই দিবসটি পালিত হচ্ছে।
সারাদেশ: বেলপার্কের জনসভামঞ্চে তারেক রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফিপুত্র
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু