image

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করবে জামায়াত

সংবাদ অনলাইন রিপোর্ট

ক্ষমতায় গেলে প্রতিবেশী ভারতের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক গড়ে তোলা হবে বলে নির্বাচনী ইশতেহারে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বলা হয়েছে, ক্ষমতায় গেলে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানায় দলটি। ক্ষমতায় গেলে জামায়াতের পররাষ্ট্রনীতি কী হবে—এ সম্পর্কে দলটি জানিয়েছে, বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বাড়ানোর চেষ্টার পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে ইশতেহারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তেলার কথাও উল্লেখ করেছে জামায়াত।

এছাড়াও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাড়াবে রাজনৈতিক দলটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরি করবে। ক্ষমতায় গেলে পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি