image

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ ৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস। জ্ঞানচর্চা বিস্তার, পাঠাভ্যাস গড়ে তোলা এবং তথ্যভিত্তিক সমাজ নির্মাণে গ্রন্থাগারের ভূমিকা তুলে ধরতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।

প্রতি বছরের মতো এবারও দিনটি উপলক্ষে দেশব্যাপী সরকারি-বেসরকারি গ্রন্থাগার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে জাতীয় গ্রন্থাগারসহ জেলা ও উপজেলা পর্যায়ের গ্রন্থাগারগুলোতে আলোচনা সভা, সেমিনার, পাঠচক্র ও বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নিজস্ব উদ্যোগে পাঠাভ্যাসভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়। জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করার কারণ হলো- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি