পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।”

https://sangbad.net.bd/images/2026/February/05Feb26/news/asif.jpg

এর আগে, স্থানীয় সময় গতকাল বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের বিপক্ষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি