নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের

সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়শই নানা ধরনের প্রতিকূলতা ও ঝুঁকির সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা প্রদান একটি অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

https://sangbad.net.bd/images/2026/February/05Feb26/news/download%20%282%29.jpg

বিবৃতিতে সম্পাদক পরিষদ কেবল সরকারি সংস্থা নয়, বরং দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিনীত অনুরোধ জানিয়েছে। পরিষদ মনে করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চিত্র তুলে ধরতে সংবাদকর্মীদের জন্য নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট সব পক্ষের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক সহিংসতা বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সাংবাদিকদের আড়ালে রাখাই এখন সময়ের দাবি।

বিবৃতিতে আরও বলা হয় যে, সংবাদকর্মীরা যাতে কোনো ধরনের বাধা বা ভীতি ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট সকল পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি