image

‘এনসিটি চুক্তির সঙ্গে জড়িতরা যেন দেশ ছাড়তে না পারে’

সংবাদ অনলাইন রিপোর্ট

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন ন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। দীর্ঘমেয়াদি চুক্তির উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, “এই চুক্তি বাস্তবায়নে জড়িতদের কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে– বিষয়টি নিশ্চিত করতে হবে।”

রাজধানীর শাহবাগে সম্প্রতি এক সংহতি সমাবেশে এসব কথা বলেন আনু মুহাম্মদ। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ও বন্দর শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে গণতান্ত্রিক অধিকার কমিটি এ সমাবেশের আয়োজন করে। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের এমন কোনো এখতিয়ার নেই– তারা এমন চুক্তি করবে, যার ফলে বাংলাদেশ আগামী ৩০ থেকে ৬০ বছরের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূ-কৌশলগতভাবে বাঁধা পড়ে যাবে। তবু সরকার জোরজবরদস্তি ও তড়িঘড়ি করে এ চুক্তি করতে যাচ্ছে।

আনু মুহাম্মদ বলেন, “১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের প্রথম দায়িত্ব হবে, অন্তর্বর্তী সরকার কীসের বিনিময়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো করেছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা। পাশাপাশি এসব সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা। ”

চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ উল্লেখ করে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, “দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি এই বন্দর দিয়েই হয়। সেই বন্দর যদি বিদেশি একটি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে বাংলাদেশ কার্যত একটি বিদেশি শক্তির কাছে জিম্মি হয়ে পড়বে। এতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে।”

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি