ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জানা যায়, এদিন বেলা সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার প্রকাশ করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসাবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।