নবম পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন।
এর আগে, এদিন বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করেন সরকারি কর্মচারীরা। পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক পর্যায়ে যমুনার সামনে থেকে সরে যান তারা।
এছাড়া এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজার হাজার সরকারি চাকরিজীবী। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করেন।
আন্দোলনকারীরা শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। তবে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান এবং ‘যমুনা’র প্রবেশমুখে অবস্থান নেন। এসময় তারা বেতন বৈষম্য দূরীকরণ ও নতুন পে-স্কেল বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জাতীয়: পে স্কেলের জন্য আন্দোলন কেন
নগর-মহানগর: রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
আন্তর্জাতিক: ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮