image

গুলিবিদ্ধ সেই শিশুটির ২৭ দিন পর মৃত্যু

সংবাদ অনলাইন রিপোর্ট

মিয়ানমার সীমান্ত থেকে ছোঁড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হুজাইফার মা সাবেকুন্নাহার।

এদিকে, শিশু হুজাইফার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মি ছোঁড়া গুলি সরাসরি হুজাইফার শরীরে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং-এ অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৩ জানুয়ারি একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ভোট: গাড়ি রিকুইজিশন কীভাবে, ডিএমপিকে জানালো ইসি

» ৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন, বাদ পড়লেন ১৮৬

» ১৫ কর্মচারী রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত: বন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি