image

আগামী দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুই দিনে মোট ১৪টি জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) এবং সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্বাচনী এলাকায় এই জনসভাগুলো অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

নিচে তারেক রহমানের দুই দিনের কর্মসূচির সময়সূচি ও স্থান দেওয়া হলো:

প্রথম দিন: রোববার, ৮ ফেব্রুয়ারি (ঢাকা উত্তর)

আগামীকাল রোববার ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভা করবেন তারেক রহমান।

•দুপুর ২:০০টা: ঢাকা-১৭ আসন (ইসিবি চত্বর) - প্রথম জনসভা।

•দুপুর ২:৪০টা: ঢাকা-১৬ আসন (পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ)।

•বিকাল ৩:৩০টা: ঢাকা-১৫ আসন (মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়)।

•বিকাল ৪:২০টা: ঢাকা-১৪ আসন (ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট)।

•বিকাল ৫:১০টা: ঢাকা-১৩ আসন (শ্যামলী ক্লাব মাঠ, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে)।

•সন্ধ্যা ৬:০০টা: ঢাকা-১১ আসন (বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠ)।

দ্বিতীয় দিন: সোমবার, ৯ ফেব্রুয়ারি (ঢাকা দক্ষিণ ও ঢাকা-১৭)

সোমবার তারেক রহমান তাঁর নিজের নির্বাচনী এলাকা (ঢাকা-১৭) এবং মহানগর দক্ষিণের ৭টি আসনসহ মোট ৮টি জনসভায় অংশ নেবেন।

•সকাল ১১:০০টা: ঢাকা-১৭ আসন (বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ)।

•দুপুর ১২:০০টা: ঢাকা-১০ আসন (কলাবাগান ক্রীড়া চক্র মাঠ)।

•দুপুর ১:০০টা: ঢাকা-৮ আসন (পীরজঙ্গী মাজার রোড)।

•দুপুর ২:০০টা: ঢাকা-৯ আসন (মান্ডা তরুণ সংঘ মাঠ)।

•বিকাল ৩:০০টা: ঢাকা-৫ আসন (যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড)।

•বিকাল ৪:০০টা: ঢাকা-৪ আসন (জুরাইন-শ্যামগঞ্জ রোড)।

•বিকাল ৫:০০টা: ঢাকা-৬ আসন (ধূপখোলা মাঠ)।

•সন্ধ্যা ৬:০০টা: ঢাকা-৭ আসন (লালবাগ বালুর মাঠ)।

বিএনপি নেতারা জানিয়েছেন, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতায় গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের সামনে বক্তব্য দেবেন। কর্মসূচিগুলো সফল করতে ইতিমধ্যে দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ভোট: গাড়ি রিকুইজিশন কীভাবে, ডিএমপিকে জানালো ইসি

» ৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন, বাদ পড়লেন ১৮৬

» ১৫ কর্মচারী রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত: বন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি