চট্টগ্রাম-২ আসন
চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ভোটে জিতলেও আগামী ২৮ এপ্রিল পর্যন্ত নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত শুক্রবার দুপুরে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর আইনজীবী প্যানেলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াত প্রার্থী নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি। তিনি জানান, চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নুরুল আমিন কর্তৃক দায়েরকৃত আপিল সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ প্রদান করেছেন।
সংবাদ সম্মেলনে আইনজীবীরা অভিযোগ করে বলেন, সরোয়ার আলমগীরের প্রতীক বরাদ্দ ও মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নির্বাচনী আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
তাদের দাবি, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান অনুসরণ না করে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী নুরুল আমিন, আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: কালিয়াকৈরে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজনীতি: বিএনপি-জামায়াত মাঠের লড়াই জমে উঠেছে