নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশ আজ।
এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারী) আবেদনের ওপরে শুনানি শেষ হয়। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মুহম্মদ মিসবাহ উদ্দিন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন এ সংক্রান্ত বিষয়ে রিট করেন। রিটে নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
রিটে বলা হয়, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া বৈধ নির্বাচনি প্রচারণাকালে দেশের বিভিন্ন জেলায় নারীরা, বিশেষ করে হিজাব পরিহিত নারীরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে গিয়ে হামলা ও হুমকির শিকার হয়েছেন। এসব ঘটনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো প্রতিরোধমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।
রিটে আরও বলা হয়, এসব ঘটনা সংবিধানের অনুচ্ছেদ ২৮ (বৈষম্য নিষিদ্ধ), ৩২ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা), ৩৬ (চলাচলের স্বাধীনতা), ৩৭ (সমাবেশের স্বাধীনতা), ৩৮ (সমিতির স্বাধীনতা) ও অনুচ্ছেদ ৪১ (ধর্মীয় স্বাধীনতা) এর সরাসরি লঙ্ঘন। এছাড়া সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনকে সহায়তা করার যে সাংবিধানিক দায়িত্ব নির্বাহী কর্তৃপক্ষের রয়েছে, তা যথাযথভাবে পালন করা হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনি প্রচারণাকালে নারীদের মৌলিক অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মা সালমার পক্ষে আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন লিগ্যাল নোটিশ পাঠান।
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে, নির্মাণ খাতে চাঙাভাব
অর্থ-বাণিজ্য: বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ২০ বছরের মধ্যে সর্বনিম্ন
অর্থ-বাণিজ্য: বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়লো