৪টি আসনে ভোটকেন্দ্র ৫৪৭
বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা শতকরায় প্রায় ৭৫ শতাংশ। এর মধ্যে ১৮৬টি ভোটকেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ঝুঁকিমুক্ত সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে মাত্র ১৩৮টি।
জেলার সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ভোটকেন্দ্রটিকে পুরোপুরি নজরদারির আওতায় আনা হয়েছে। এতে নির্বাচন সংশ্লিষ্টরা ভালোভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণে এটি সহায়ক হবে বলে তিনি মনে করেন।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাগেরহাটের ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৮৬টি ভোটকেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি ঝুঁকিমুক্ত সাধারণ ভোটকেন্দ্র।
জেলা প্রশাসক আরও জানান, সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। যার মধ্যে ৩ জন থাকবেন সশস্ত্র। এছাড়াও সশস্ত্র পুলিশ সদস্য, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব নিরাপত্তার দায়িত্বে থাকবে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, বাগেরহাটের ৪টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আন্তর্জাতিক: এপস্টিনের সঙ্গে সম্পর্ক, ক্ষমা চাইলেন চমস্কির স্ত্রী
আন্তর্জাতিক: পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার
আন্তর্জাতিক: চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক: সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত