স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আরএনপিপি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল রোববার বিকালে তিনি সরেজমিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক, বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া। এ সময় তিনি প্রকল্পের নির্মাণকাজের বর্তমান অবস্থা এবং প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৯৫
বিজ্ঞান ও প্রযুক্তি: রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা