image

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর

সংবাদ অনলাইন রিপোর্ট

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও তার পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

সম্প্রতি