ফেসবুকে সম্পদের হিসাব তুলে ধরলেন প্রেস সচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিবরণী প্রকাশ করা হয়। তবে নিজের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইবুক পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইংরেজিতে দেওয়া সেই পোস্ট অনুবাদ করে উল্লেখ করা হলো-

“গত বছরের জানুয়ারিতে আমি আমার সম্পদ ও আয়ের পূর্ণ বিবরণ প্রকাশ করেছিলাম। সেখানে আমি উল্লেখ করি যে, ঢাকার শাহীনবাগে আমার একটি ফ্ল্যাট রয়েছে। দোনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আরেকটি ফ্ল্যাট আছে। এছাড়া ময়মনসিংহে আমার স্ত্রী ও আমি আলাদাভাবে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক।

আমি আরও জানাই যে, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে আমার একটি মাত্র ব্যাংক হিসাব রয়েছে। যেখানে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। এই অর্থের একটি বড় অংশ এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (AFP) থেকে প্রাপ্ত গ্র্যাচুইটি হিসেবে। যেখানে আমি ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কাজ করেছি। এছাড়া নিজ জেলা মাগুরার গ্রামের বাড়িতে আমার ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে।

আজ হয়তো আমার সরকারি দায়িত্ব পালনের শেষ কর্মদিবস। এই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময় আমি আবারও ঘোষণা করছি, আমাদের সম্পদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি। আমার মালিকানায় এখনও তিনটি ফ্ল্যাট রয়েছে। আমার স্ত্রীর মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। কৃষিজমির মালিকানাও আগের মতোই আছে।

তবে আমার ব্যাংক আমানতে সামান্য পরিবর্তন হয়েছে। এখনও আমার একটি মাত্র ব্যাংক হিসাব রয়েছে। যেখানে বর্তমানে জমা আছে ১ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ আগের তুলনায় ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ হলো, আমার শ্যালক আমার কাছ থেকে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিয়েছেন। পাশাপাশি আমার বড় ভাই রমজানে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য ২,৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন।

https://sangbad.net.bd/images/2026/February/10Feb26/news/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95.jpg

আমার আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ে যেকোনো ধরনের যাচাই-বাছাইকে আমি স্বাগত জানাই।” পোস্টের শেষে ব্রাকেটে লিখেছেন, “হ্যাঁ, আমার সেই নকল বারবেরি মাফলারটি এখনও আমার কাছেই আছে।”

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি