আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে।
এদিকে, নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন অর্থাৎ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোট পাঁচ দিনের ছুটি হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
মাসিয়াত/সংবাদ