image

সারাদেশে ড্রোন ওড়ানো নিষেধ

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সব ধরনের ড্রোন বা রিমোটলি কন্ট্রোলড এয়ারক্রাফট সিস্টেম উড্ডয়ন নিষেধ। সম্প্রতি বেবিচকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, আগামীকাল ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যদি গবেষণা, জরিপ, কৃষিকার্য, পরিবীক্ষণ বা কোনো ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চায়, তবে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে ক্ষেত্রে বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে উড্ডয়নের অনুমতি পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে বেবিচক।

মাসিয়াত/ সংবাদ

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি