image

গোপন বুথ ছাড়া সব স্থানে মোবাইল নেয়া যাবে

সংবাদ অনলাইন রিপোর্ট

গোপন বুথ ছাড়া সকল স্থানে ক্যামেরা ও মোবাইল বহন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এছাড়া এসময় সানাউল্লাহ জানান, ভোট কেন্দ্রে ছবি তোলায় বিষয়েও কোনো বাধা থাকবে না।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার, সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয় গত ১১ ডিসেম্বর। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা তৎপর হয়ে ওঠেন। গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরদিন ২২ জানুয়ারি শুরু হয় নির্বাচনী প্রচার-প্রচারণা। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হচ্ছে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নের জন্যই হচ্ছে এ গণভোট। এবারই প্রথম প্রার্থীদের পোস্টার ব্যবহার করতে দেওয়া হয়নি। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৫১টি রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে। ২ হাজার ৪ জন প্রার্থীর মধ্যে রয়েছে পৌনে ৩শ’ স্বতন্ত্র প্রার্থী। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে শেষ হয়েছে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। রাত পোহালেই বৃহস্পতিবার বহুল কাঙ্ক্ষিত নির্বাচন ও গণভোট।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি