রাত পোহালেই ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জে ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে নিরাপত্তার জন্য ১৫২১ জন আনসার সদস্য থাকছেন। বুধবার, (১১ ফেব্রুয়ারী ২০২৬) সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছুটছেন আনসার সদস্যরা। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ৯৬ কেন্দ্রসহ ১১৭টি কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা অবাধ সুষ্ঠ ভোট গ্রহণে নিñিদ্র কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মাঠে থাকছে ৩টি জোনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ স্তরের সেনাবাহিনী টিম, র্যাব, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার, ৪ সদস্য বিশিষ্ট পুলিশের মোবাইল টিম, ৮ সদস্য বিশিষ্ট স্টাইকিং ফোর্স ২টি টিম, পুলিশের মোবাইল টিম আনসার সদস্য গ্রাম পুলিশ। এছাড়াও প্রতিটি সাধারণ কেন্দ্রে ২ জন করে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য থাকছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোট বাক্স, ব্যালট পেপার সরঞ্জামাদি।
খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরণখোলা এ আসনটি ২০টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে গঠিত। ভৌগলিক অবস্থানের দিক থেকে সীমান্তবর্তী সুন্দরবনঘেঁষা পার্শ্ববর্তী বঙ্গোবসাগর সংলগ্ন তীরবর্তী শরণখোলা উপজেলা। ২টি উপজেলা নিয়ে এ আসনটি। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও একজন স্বতন্ত্র প্রার্থী সরে গিয়ে দাঁড়িয়েছে ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এ আসনটিতে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাখ ৭৩ হাজার ৪৫০ জন। ভোট কেন্দ্র ১১৭টি, এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ২ উপজেলায় নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন ও পুরুষ ভোটর রয়েছে ১ লাখ ৯১ হাজার ২১২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে। শরণখোলায় ভোট কেন্দ্র রয়েছে ৩৮টি।
মোরেলগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহানা আক্তার জানান মোরেলগঞ্জ উপজেলার ১১৭টি ভোট কেন্দ্রে ১৫২১ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন। প্রতিটি কেন্দ্রে ১৩ সদস্যর টিমে একজন সেকসন কমান্ডার ও একজন সহকারী কমান্ডার অস্ত্রধারী থাকছেন। ৩১৮টি আগ্নেয়াস্ত্র ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আনাসার সদস্যদের কাছে থাকছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছে বলে এ কর্মকর্তা জানান।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, এ উপজেলায় ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে সকাল থেকেই ১১৭ ভোট কেন্দ্রে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং দায়িত্বরত কর্মকর্তারা ভোটের সরঞ্জামাদি নিয়ে প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শুধু নয় প্রতিটি কেন্দ্রেই কঠোর নিñিদ্র নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশের বডি অন ক্যামেরা, দায়িত্বরত নিরাপত্তায় ৬ স্তরের সেনাবাহিনী , র্যাব, পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ান পুলিশ, আনসার সদস্য কেন্দ্রে থাকছেন। ৩টি জোনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে থাকছেন।
সারাদেশ: নড়াইলে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি