image

ভোট বৃহস্পতিবার, ফলাফল ঘোষণা শুক্রবার

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে শুধুমাত্র সেগুলোই গণনা করা হবে। এ ছাড়া দ্বৈত নাগরিকদের ভোট দিতে কোনো সাংবিধানিক বাধা নেই। পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে।

ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে ইসি এবার তিন মেয়াদে ভোটার তালিকা প্রস্তুত করেছে। তালিকায় ৪ কোটির বেশি সংখ্যক তরুণ ভোটার রয়েছে। ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।

ইসি ইসি সানাউল্লাহ জানান, ভোটকেন্দ্র ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্রগুলো।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয় গত ১১ ডিসেম্বর। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা তৎপর হয়ে ওঠেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি শুরু হয় নির্বাচনী প্রচার-প্রচারণা। এবারই প্রথম জুলাই সনদ বাস্তবায়নের জন্য হচ্ছে গণভোট। এবারই প্রথম প্রার্থীদের পোস্টার ব্যবহার করতে দেওয়া হয়নি।

বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৫১টি রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে। ২ হাজার ৪ জন প্রার্থীর মধ্যে রয়েছে পৌনে ৩শ’ স্বতন্ত্র প্রার্থী। গত ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালেই বৃহস্পতিবার বহুল কাঙ্ক্ষিত নির্বাচন ও গণভোট।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি