image

তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ৫০টি দলের অংশগ্রহণে ২৯৯টি আসনে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিএনপি।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সংশয়’ ও ‘অস্পষ্টতা’ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোট

সম্প্রতি