image

শপথ অনুষ্ঠানে আসছে না মোদি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যে শপথ অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদির। এমনটাই ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

স্থানীয় সময় আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্রোঁ পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন।

তবে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

প্রসঙ্গত, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি