নতুন সরকারের মন্ত্রিসভায় থাকা নিয়ে আসিফ নজরুল
বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন সরকারের মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নিয়ে সাফ জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আগামী সরকারে তার মন্ত্রী হওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে তিনি বলেছেন, এমন কোনো প্রশ্নই আসে না।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই উপদেষ্টা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেন।
সম্প্রতি দেশের রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিলো যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম এই সদস্য বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায়ও স্থান পেতে যাচ্ছেন। সচিবালয়ে এক সংবাদকর্মী এই গুঞ্জনের বিষয়টি উল্লেখ করে আসিফ নজরুলের কাছে জানতে চান, তিনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন কি না। জবাবে সংক্ষেপে কিন্তু দৃঢ়ভাবে উপদেষ্টা বলেন, “প্রশ্নই আসে না।”
অর্থ-বাণিজ্য: নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান
সারাদেশ: পলাশে আমের মুকুলে ছেয়ে গেছে চারিদিক