image

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এদিকে, প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এরমধ্যে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। নতুন এই মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হবে অন্তর্র্বতী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি