image
কিশোরগঞ্জ : বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান -সংবাদ

সরকারি দল ইতিবাচক কার্যক্রম করলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে : জামায়াত আমির

প্রতিনিধি, কিশোরগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, দেশটাতো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসেবে আরেকটা বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আমাদের সহযোগীতা থাকবে। জনস্বার্থ বিঘিœত হলে আমরাতো জনগণের পক্ষে অবস্থান নিব। এবং আমাদের অবস্থান হবে ক্লিয়ারকার্ড।

রোববার দুপুরে কিশোরগঞ্জ করিমগঞ্জের বালিখলা ঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি। এগুলো আমাদের মুখের কথা ছিল না বুকের কথা। তিন শর্ত আমরা চাইবো সবাই মানোক। নাম্বার ওয়ান এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। দুই নাম্বার হচ্ছে বিচার বিভাগে বিচার বলতে কিছুই নাই। দেখেন না, এতগুলো ঋণ খেলাপি কিভাবে (সংসদ নির্বাচনে) চান্স পায়। এদের হাতে কিভাবে দেশ নিরাপদ হবে, হবে নাতো। কারণ এরা তো সব সময় নিজের স্বার্থ দেখে। এই জায়গাটাই (সংসদে) এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণ খেলাপি হয় না। ঋণ খেলাপি হলে আবার কি হবে নেতা হতে চায়। লজ্জিত হওয়া উচিত। জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে আমি দিতে পারছি না। কারো উপর সামান্য অবিচার হলেই কিন্তু আমরা প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপরও অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোন অবস্থাতেই।

সন্ধ্যায় তারেক রহমানের দেখা করা নিয়ে প্রশ্ন করলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, তারেক সাহেব কি নিয়ে আলাপ করবে এটা উনার মনের ব্যাপার। আমি তো উনার মনের ব্যাপার বলতে পারব না। উনি আসলে আমার সাথে আলাপ করলে দেশ এবং জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা আলাপ করব।

শক্তিশালী বিরোধীদল নিয়ে প্রশ্ন করলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সংসদ চলতে হলেতো সরকারি দল ও বিরোধী দল লাগবেই। সরকারি দল বিরোধীদল হাতে হাত রেখেই চলবে যদি দেশ সঠিক পথে চলে। যদি বেঠিক পথে চলে তাহলে ওই চাকা চালাবো না। জাতীয় পার্টির মতো বিরোধী দল হবেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতীয় পার্টিতো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে এরাতো এখন ভূগোলে নাই। কেন নয় তারা (জাতীয় পার্টি) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। এখন তারা শুধু ভোটের জগত থেকেই যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন।

এটা ওই কারণেই কারণ তারা জনগণের স্বার্থ রক্ষা করেন নাই। জামাত ইসলামি ওই ভুল করবেন না। এর আগে তিনি জামায়াতের কর্মী আব্দুস ছালাম ও শাহ আলমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি