বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন রেখেছেন। এ–সংক্রান্ত তার লেখা চিঠি পেয়েছে ইসি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসন রেখেছেন।
তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। আগামীকাল ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেবেন।
আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। নিয়ম অনুযায়ী ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচনের আয়োজন করে ইসি।
নগর-মহানগর: সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
সারাদেশ: বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১