গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রায় দুই যুগ পর এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জানা যায়, এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ পাঠ করাবেন।
এদিকে, বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন সরকারের পাঁচ বছরের পথচলা।
এদিকে, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথিকে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
অপরাধ ও দুর্নীতি: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ
অপরাধ ও দুর্নীতি: নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ