image

সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা: ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদ অনলাইন রিপোর্ট

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ওই এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি জানায়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রায় দুই যুগ পর এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

সম্প্রতি