image

মন্ত্রিসভায় ডাক পে‌লেন আমিনুল হক

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবার রাজনীতির মাঠেও এক নতুন উচ্চতায় পা রাখলেন।

মঙ্গলবার সকালে গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ডাক পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়লেও শেষ পর্যন্ত তিনি জয়ী হতে পারেননি।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে হারলেও দলের প্রতি তাঁর ত্যাগ এবং ক্রীড়াঙ্গনে তাঁর অভিজ্ঞতার ওপর ভরসা রেখে তাকে "টেকনোক্র্যাট" কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে দফায় দফায় কারাবরণ এবং নির্যাতন সহ্য করার পরও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় আমিনুলকে এই বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনকে "দলীয়করণমুক্ত" করা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনার যে পরিকল্পনা বিএনপির ইশতেহারে ছিল, তা বাস্তবায়নে আমিনুল হকই হতে পারেন "তুরুপের তাস"।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি