ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি নিজেই সংবাদমাধ্যমকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব তিনি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে বিশাল ব্যবধানে জয়ী হন মো. আসাদুজ্জামান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী:
মো. আসাদুজ্জামান (ধানের শীষ/মনোনীত প্রতীক): ১,৭১,৫৯৮ ভোট। আবু সালেহ মো. মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা): ৫৫,৫৭৭ ভোট।
বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী এই আইনবিদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার খবরে তার নির্বাচনী এলাকা ঝিনাইদহে আনন্দের জোয়ার বইছে। সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা নতুন সরকারের আইনি ও প্রশাসনিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রোজী/