image

মন্ত্রিসভার শপথ বিকেলে: পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪

সংবাদ অনলাইন রিপোর্ট

বিকেলে অনুষ্ঠিত হবে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ। এবারই প্রথমবারের মত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন সরকারের পাঁচ বছরের পথচলা।

এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হাজারো দেশি-বিদেশি অথিথিরা এসেছেন।

এদিকে, মন্ত্রীসভায় পূর্ন মন্ত্রী হিসেবে ২৫জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনের নাম জানা গেছে।

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট), খলিলুর রহমান (টেকনোক্রেট)।

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্রেট)।

প্রসঙ্গত, এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। ভোটে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি