image

মন্ত্রীদের শপথে যাচ্ছে না এনসিপি

সংবাদ অনলাইন রিপোর্ট

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দলের যুগ্ম সদস্য সচিব নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগনের রায়ের প্রতি সম্মান জানিয়ে, ‘সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য দুই পদেই শপথগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচিত প্রতিনিধিগণ।’

তিনি আরও লেখেন, ‘একই সাথে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।’

এর আগে, এদিন সকালে সং‌বিধান সংস্কার প‌রিষদ ও সংসদ সদস‌্য হি‌সে‌বে শপথ গ্রহণ করেন দলের নির্বাচিতরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। ভোটে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি