প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন উত্তরাঞ্চলের দুই বিভাগ রাজশাহী ও রংপুরের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নির্বাচিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ৪১ বছর বয়সী এই নারী।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ফারজানা শারমিন পুতুল পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। বর্তমানে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য ও দলের মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যারিস্টার পুতুল প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এম এ তালহার কাছে পরাজিত হওয়ার পর আসনটি বিএনপির হাতছাড়া হয়। ২০১৬ সালে ফজলুর রহমান পটলের মৃত্যুর পরে রাজনীতিতে সক্রিয় হন পুতুল। ২০১৮ সালের নির্বাচনে পুতুলের মা অধ্যক্ষ (অব.) কামরুনাহার শিরিন দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের কাছে পরাজিত হন।
পুতুল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও জামায়াতের প্রার্থী আবুল কালমে আজাদের সঙ্গে প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছেন। নারী প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণার সময় ব্যারিস্টার পুতুল সাইবার বুলিংয়ের শিকারও হয়েছেন। এমনকি দলের ভেতরের কিছু নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমি চেষ্টা করব যেন গণমানুষের সেবা করতে পারি। দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।
অর্থ-বাণিজ্য: সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর রহমান
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ১ হাজার ২২২ কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত
বিজ্ঞান ও প্রযুক্তি: অপোর ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ
বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির ও সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস