অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে জামায়াতের আমির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান যাবেন আজিমপুর কবরস্থানে। সেখানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন।তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।